সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গোলরক্ষক রূপনার বাড়ি করে দেওয়ার ঘোষণা ব্যারিস্টার সুমনের

news-image

স্পোর্টস ডেস্ক : নেপালকে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। সাফের সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের রূপনা চাকমা। ফাইনালে নেপাল ব্যবধান কমানো যে গোলটি করেছে, সেটাই বাংলাদেশের জালে এই আসরে প্রথম গোল। রূপনার কল্যাণে ৫ ম্যাচে বাংলাদেশ একটিমাত্র গোলই হজম করেছে।

তবে এই রুপনা চাকমার থাকার বাড়িতে বেহাল দশা। সামান্য বৃষ্টি থেকেও রক্ষা পান না তারা। রূপনার বাড়ির ছবি দেখে মর্মাহত হয়ে তার বাড়ি করে দেয়ার ঘোষণা করেছেন ব্যারিস্টার সুমন।

এক ভিডিও বার্তায় তিনি এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমি রূপনার মার একটি ছবি দেখেছি। তিনি একটি ঘরের সামনে দাঁড়িয়ে আছেন। সেই ঘরটি মানুষ থাকার জন্য একেবারেই অনুপযোগী। রূপনা আমাদের বোন। আমি আমার একাডেমির সকল খেলোয়াড়ের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি, আগামী সপ্তাহেই তাকে একটি ঘর বানিয়ে দিতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমরা সবাই সফল হওয়ার পরে পাশে এসে দাঁড়ায়। আমি নিজেও এক্ষেত্রে সেটি করছি। এজন্য আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি।’

 

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান