,

গরুর সঙ্গে এ কেমন শত্রুতা!

news-image

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ঘোপখালী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা বিষ খাইয়ে চারটি গাভি মেরে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। চারটি গরুর এক সঙ্গে মৃত্যু হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন খামারি জাহিদ (২৭)।

জানা যায়, উপজেলা ঘোপখালী গ্রামের নিজাম আকনের ছেলে জাহিদ আকন আটটি গাভি নিয়ে নিজ বাড়িতে একটি খামার করেন। ওই খামারে থাকা গরুর দুধ বিক্রি করে উপার্জিত আয় দিয়ে পরিবার-পরিজন নিয়ে ভালোভাবেই চলছিল জাহিদের সংসার। মঙ্গলবার ভোরে সুস্থ সবল গরুগুলো একে একে মাটিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ পরে পেট ফুলে ওঠে। ৫-৭ মিনিটের মধ্যে ৪টি গরু মারা যায়। এ সময় খামার মালিকের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে গিয়ে গরুগুলো মারা যাওয়ার দৃশ্য দেখতে পান।

খামার মালিক জাহিদ আকন বলেন, ‘আমার সঙ্গে কারো শত্রুতা থাকলেও থাকতে পারে। কিন্তু কোনো মানুষ এমন জঘন্য কাজ করতে পারে না। এতোগুলো বোবা প্রাণীর খাদ্যে বিষ মিশিয়ে মেরে ফেলেছে। আমি নিশ্চিত আমার শত্রু পক্ষের কেউ বিষ খাইয়ে গরুগুলো মেরে ফেলছে। আমার সব শেষ হয়ে গেছে। আটটি গরু মধ্যে চারটি গর্ভবতী গাভী মারা যাওয়ায় প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় আমতলী থানায় মামলা করবো।

আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেলী পারভীন মালা বলেন, ‘আমি আইনশৃংঙ্খলা রক্ষকারী বাহিনীর প্রতি অনুরোধ করবো ওই ঘটনার সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য।’

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক দোষিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না