বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলের কি নাম রাখলেন সোনম কাপুর

news-image

অনলাইন ডেস্ক : সদ্য মা হয়েছেন সোনম কাপুর আহুজা। ফুটফুটে ছেলে এসেছে তার কোল আলো করে। ছেলের কী নাম রেখেছেন, কেনই বা সেই নাম, ইনস্টাগ্রামে ব্যাখ্যা করলেন অভিনেত্রী।

মঙ্গলবার ইনস্টাগ্রামে স্বামী আনন্দ আহুজার সঙ্গে একটি ছবি পোস্ট করেন সোনম। বাবার কোলেই শুয়ে আছে তাদের ছোট্ট ছেলে। সোনম জানান, ছেলের নাম বায়ু কাপুর আহুজা। কেন ছেলের জন্য এই নাম বেছে নিয়েছেন, দীর্ঘ পোস্টে তা ব্যাখ্যা করেন সোনম।

তিনি লেখেন, ‘সেই শক্তি, যা আমাদের জীবনে নতুন অর্থ বয়ে এনেছে, হনুমান এবং ভীমের চেতনা, যা অসীম শক্তি আর সাহসে পরিপূর্ণ, যা কিছু পবিত্র, জীবনদায়ী এবং চিরন্তন, তাদের সকলের কাছে আমরা আমাদের ছেলে বায়ু কাপুর আহুজার জন্য আশীর্বাদ প্রার্থনা করছি। হিন্দু শাস্ত্র অনুযায়ী, বায়ু হলো পঞ্চভূতের অন্যতম। তিনি শ্বাসপ্রশ্বাসের ধারক, হনুমান, ভীম এবং মাধবের আধ্যাত্মিক পিতা, তিনিই সর্বশক্তিমান পবন দেব।’ সূত্র : এনডিটিভি

 

এ জাতীয় আরও খবর

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার পর বাজল সতর্ক সাইরেন

মেট্রোরেলের বিজ্ঞাপন আয় নিয়ে কর জটিলতা কাটাতে চিঠি

আন্দোলনের আশঙ্কায় এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের ভিড়

দেশকে সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

স্পেনের শিরোপা স্বপ্নে ‘তিন অভিশাপের’ হিসাব

বন্যার্তদের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব: ত্রাণমন্ত্রী

ট্রাম্পকে নতুন চাপে ফেলছে ইরানের কৌশল

দরপত্র ছাড়া ১৫ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দুর্গতদের পাশে সরকার, সহায়তা অব্যাহত: প্রতিমন্ত্রী

মানবপাচার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী