মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষেতের আইলে গলায় দড়ি প্যাঁচানো কিশোরের লাশ

news-image

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ধানক্ষেতের আইল থেকে সামাউন মিয়া (১৫) এক কিশোরের লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ।

উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের নগুয়া গ্রামের সামাউন ব্যাটারিচালিত অটোরিকশা চালক এবং তার বাবা দ্বীন ইসলাম পেশায় ভ্যান চালক।

সোমবার সকালে স্থানীয়রা ক্ষেতের আইলে গাছের গোড়ালির সঙ্গে গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পরে লাশ উদ্ধার করে দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।

মৃতের বাবা দ্বীন ইসলাম জানান, গত রবিবার সকালে ভ্যান গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় এবং রাতে বাড়িতে ফিরে আসি। এর মধ্যে ছেলের সঙ্গে আমার আর দেখা হয়নি। আজ (সোমবার) সকালে খবর পায় গ্রামের পূর্বদিকে ক্ষেতের আইলে ছেলের লাশ পড়ে রয়েছে।

সামাউন ওইদিন সকালে বাড়ি থেকে বের হলেও বিকেলের দিকে বাড়িতে এসেছিলেন। আবার পাশে ভাউরতলা বাজারে উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান। শুনেছি বাজারে খাওয়া-দাওয়াও নাকি করেছে।

দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিউল্লাহ মির্জা জানান, মৃতের গলায় রশি বাঁধা ছিল ও গলায় দাগ পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। তথ্য উদ্‌ঘাটনে কাছ করছে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

সংরক্ষিত আসনের এমপিরা সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ দিয়েছেন বিনিয়োগ আকৃষ্ট করতে

এআই ব্যবহার করে এসএসসি প্রশ্নফাঁসের গুজব শনাক্ত: বাংলাফ্যাক্ট

তামিলনাড়ুর নির্বাচনে থালাপতি বিজয়ের দল এগিয়ে, পুরোনো ভিডিও ভাইরাল

রাঙামাটিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও ক্রীড়া বিভাগ চালুর উদ্যোগ: প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার আর নেই

আইনমন্ত্রী: আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কার্যক্রমে প্রশ্ন তোলার কোনো কারণ নেই

মোদির মন্তব্য: পশ্চিমবঙ্গের জনগণ বিজেপিকে অভূতপূর্ব সমর্থন দিয়েছে

পশ্চিমবঙ্গের নির্বাচনের ফল বাংলাদেশের কূটনীতি প্রভাবিত করবে না: শামা ওবায়েদ

হাম ও উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু