,

নাম-পদবী ঘোষণা নিয়ে বিএনপির দুই পক্ষে মারামারি

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে নাম ও পদবী ঘোষণা নিয়ে দুই গ্রুপের মধ্যে কয়েক দফা মারামারি হয়েছে। এ সময় কয়েকজন কর্মী আহত হয়েছেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার বিকেলে গাজীপুর মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই এ ঘটনা ঘটে।

মহানগর বিএনপির আহ্বায়ক সোহরাব উদ্দিনের সভাপতিত্বে সমাবেশ শুরু হয়। সমাবেশে দলের এক নেতার নাম ও পদবী ঘোষণাকে কেন্দ্র করে সদর মেট্রো থানা বিএনপির আহ্বায়ক হান্নান মিয়া হান্নু এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত সরকার ও সাবেক আহ্বায়ক আব্দুস সালামের সমর্থকদের মধ্যে তিন দফা মারামারি হয়। পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা.মাজহারুল আলম বলেন, কে আগে বক্তব্য দিবে সেটা নিয়ে প্রতিযোগিতা ছিল। এক পর্যায়ে একজন নেতার পদবী পুরো না বলায় সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না