,

মানববন্ধনে ভক্তরা বললেন, ‘দাবি মোদের একটাই, বিশ্বকাপে রিয়াদকে চাই’

news-image

স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়াই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে অভিজ্ঞ এই ক্রিকেটারের বাদ পড়া মেনে নিতে পারছেন না তার ভক্তরা।

বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহকে ফেরাতে শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেটের সামনে মানববন্ধন করেছেন তারা। মানববন্ধনের সময় ‘দাবি মোদের একটাই, বিশ্বকাপে রিয়াদকে চাই’সহ নানা স্লোগান দিতে দেখা যায় তাদের।

অবশ্য বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ সাম্প্রতিক ফর্ম খুবই বাজে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে তিনি মাত্র ১৬.৫৪ গড় ও ১০২.৮২ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন।

২০০৭ সালে টি-টোয়েন্টিতে অভিষেকের পর এই ডানহাতি ব্যাটার এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১২১টি ম্যাচ খেলেছেন। তবে গত ওয়েস্ট ইন্ডিজ সফরেও টি-টোয়েন্টি অধিনায়ক থাকা এই তারকা বিশ্বকাপে বাদ পড়ায় এই সংস্করণে তার ভবিষ্যৎটা অনিশ্চিত হয়ে পড়ল।

এ নিয়ে ক্রিকেট ভিত্তিক নিউজ পোর্টাল ক্রিকবাজ জানায়, মাঠ থেকে অবসর নিতে বিসিবি মাহমুদউল্লাহকে প্রস্তাব দিয়েছে। যেখানে দলের আরও দুই সিনিয়র তারকা তামিম ইকবাল ও মুশফিকুর রহিম টি-টোয়েন্টিতে তাদের অবসরের ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন। তবে বোর্ড চাচ্ছে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজে মাহমুদউল্লাহ অবসর নিক। কিন্তু বিসিবির প্রস্তাবে রাজি হননি এই তারকা।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির