,

গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত

news-image

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মো. মাকসুদুল হক (৫৭) নামের এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় গফরগাঁও উপজেলার কৃষ্ণবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মাকসুদুল হক উপজেলার রাওনা ইউনিয়নের ধুপাঘাট গ্রামের বাসিন্দা ও মাইজবাড়ী দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ছিলেন। স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মাদ্রাসা শিক্ষক মাকসুদুল ও তার প্রতিবেশী হেলাল উদ্দিন (৭৫) সড়কে হাঁটতেছিলেন এসময় মোটরসাইকেলে করে শবজে আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবির (৩৫) গফরগাঁওয়ের দিকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই পথচারীকে ধাক্কা দেন। এতে মাদ্রাসা শিক্ষক মাকসুদুল রাস্তায় ছিটকে পড়লে বিপরীত দিক থেকে একটি সিএনজি এসে তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইউপি চেয়ারম্যান শাহাবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, এঘটনায় নিহতের পরিবার মামলা করতে ইচ্ছুক না।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড