সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দাম বেড়েছে চাল, সবজি-ডিমের, কিন্তু কেন

news-image

নিজস্ব প্রতিবেদক : চলতি সপ্তাহে রাজধানীর খুচরা বাজারে, চাল, সবজি ও ডিমের দাম। আজ শুক্রবার রাজধানীর কাওরান বাজার, পলাশী বাজার, নিউ মার্কেটসহ কয়েকটি বাজার ঘুরে এই তথ্য পাওয়া গেছে।

পলাশী বাজারের সবজি বিক্রেতা আসাদ মিয়া জানান, করলা ৫০ টাকা, সিম ৮০ টাকা, মরিচ ৪০ টাকা, বেগুন ৫০ টাকা, আলু ২৫ টাকা, পেঁপে ২০ টাকা, কচুর ছড়া ৪০ টাকা, গাজর ১০০ টাকা ঢেঁড়স ৫০ টাকা, মুলা ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ফুলকপি প্রতি পিস আকার-ভেদে ৩০-৪০ টাকা, পাতা কপি আকার ৩৫-৪০ টাকা বিক্রি করছি।

দাম বাড়ার কারণ হিসেবে এই ব্যবসায়ী জানান, গত কয়েক দিনের বৃষ্টির কারণে সবজির দাম বেড়েছে। শুধু সবজি নয়, বাজারে দেখা গেছে মুরগি, চাল ও ডিমের দামও বেশি। মোটা-সরু সব চালের দাম কেজিতে ২-৩ টাকা বেড়েছে ।

লালবাগ কেল্লার মোড়ের চাল ব্যবসায়ী আয়নাল হক বলেন, পাইকারি বাজারে চালের দাম বেড়েছে। এখন চালের সিজন শেষ। চাল আমদানি হলেও বাজারে সেগুলো আসছে না। এজন্য দাম বাড়তি।

রাজধানীর হাতিরপুল বাজারের সবুজ পোলট্রি ফার্মের মালিক মো. আবুল বাজার জানান, চাহিদার তুলনায় জোগান কম থাকায় হঠাৎ দাম বেড়ে গেছে। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ব্রয়লার মুরগি ১৬০ থেকে ১৭০ টাকায় বিক্রি হয়েছে। ব্রয়লার মুরগির ডিম প্রতি ডজন ১৪০-১৪৫ টাকায় করে বিক্রি বিক্রি হচ্ছে। তিন দিন আগেও প্রতি ডজন ১৩০ টাকা বিক্রি হয়েছে।

এদিকে, বাজারে ইলিশের দাম কিছুটা কমেছে। এক কেজির বেশি ওজনের ইলিশ ১০০০ থেকে ১২০০ টাকা, ৮ শ থেকে সাড়ে ৯ শ গ্রাম সাইজের ইলিশের কেজি ৮০০ টাকা। রুই আকার ভেদে ১৮০ থেকে ৩২০ টাকা, চিংড়ি ৫০০ টাকা, কাতল আকার ভেদে ১৮০ থেকে সাড়ে তিনশ টাকা দরে বিক্রি হচ্ছে।

ইলিশের দাম কমার কারণ হিসেবে কাওরান বাজারের মাছ ব্যবসায়ী জানান, বৃষ্টির পর সাগরে প্রচুর মাছ ধরা পড়ায় ইলিলের দাম কিছুটা কমেছে।

 

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান