শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপসহ অনেক দেশে বেড়েছে পোশাক রপ্তানি

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের পোশাকের অন্যতম প্রধান গন্তব্য ইউরোপে রপ্তানি বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিভিন্ন দেশে বাংলাদেশের তৈরি পোশাক পণ্য রপ্তানি ২৩ শতাংশ বেড়েছে। ইইউ ছাড়াও বিশ্বের অনেক দেশেই বেড়েছে বাংলাদেশের পোশাক রপ্তানি। আজ বৃহস্পতিবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ তথ্যে বিষয়টি জানা যায়।

ইপিবির তথ্য অনুযায়ী, গত জুলাই ও আগস্ট মাসে ইইউ’র বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি ২৩ দশমিক ২১ শতাংশ বেড়েছে। এ দুই মাসে ইউরোপীয় ইউনিয়নে দেশের পোশাক রপ্তানি ৩ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

ইইউভুক্ত দেশের মধ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি সবচেয়ে বেশি বেড়েছে ফ্রান্সে, যা ৩৭ দশমিক ৭৩ শতাংশ। এ ছাড়া জার্মানিতে পোশাক রপ্তানি বেড়েছে ১৬ দশমিক ১৪ শতাংশ, স্পেনের বাজারে ২৪ দশমিক ৫২ শতাংশ। ইইউ’র অন্যান্য দেশেও পোশাক রপ্তানির প্রবৃদ্ধি ইতিবাচক রয়েছে।

ইপিবি জানিয়েছে, ইইউ’র পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাজারেও বেড়েছে পোশাক রপ্তানি। গত দুই মাসে ১ দশমিক ৪১ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পোশাক রপ্তানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৫২ শতাংশ বেশি।

ইইউ থেকে বেরিয়ে যাওয়া যুক্তরাজ্যেও বেড়েছে বাংলাদেশের পোশাক রপ্তানি, যা ৩৫ দশমিক ৬৪ শতাংশ। কানাডায় পোশাক রপ্তানি বেড়েছে ১৮ দশমিক ৪৯ শতাংশ।

এদিকে, বাংলাদেশের পোশাক জাপানে রপ্তানি বেড়েছে ২৫ দশমিক ৮১ শতাংশ, ভারতে রপ্তানি বেড়েছে ৯৮ দশমিক ৯২ শতাংশ।

ইইউ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের অনেক দেশে বাংলাদেশের পোশাক রপ্তানি বাড়লেও কমেছে চীন ও রাশিয়ায়। চীনে রপ্তানি কমেছে ১৩ দশমিক ২১ শতাংশ, আর রাশিয়ায় কমেছে ৫৮ দশমিক ২৯ শতাংশ।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা