,

ভুল কেন্দ্রে যাওয়া পরীক্ষার্থীকে পুলিশের সহায়তা

news-image

নিজস্ব প্রতিবেদক : ভুল করে অন্য পরীক্ষা কেন্দ্রে চলে আসা এক এসএসসি পরিক্ষার্থীকে নির্ধারিত কেন্দ্রে পৌঁছে দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডেমরা ট্রাফিক পুলিশ।

বৃহস্পতিবার (১৫ সেপ্টম্বর) এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে (বাংলা ১ম পত্র) সকাল সোয়া ১০টার দিকে সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-ডেমরা জোন) মো. ইমরান হোসেন মোল্লার সহায়তার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।

জানা যায়, এক ছাত্রী অভিভাবকসহ ভুল করে শ্যামপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে চলে যান। ওই পরীক্ষার্থীর রোল মিলিয়ে দেখে তার কেন্দ্র মূলত শ্যামপুর ঢাকা ম্যাচ ফ্যাক্টরি সংলগ্ন বাকচর আদর্শ উচ্চ বিদ্যালয়। যা ওই কেন্দ্র থেকে প্রায় আধাঘণ্টা দুরত্বে অবস্থিত।

এ অবস্থায় পরিস্থিতি ও সময় বিবেচনায় মা এবং ওই ছাত্রীকে পুলিশের গাড়িতে করে বাকচর আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। এ সময় টিআই জিএম মুছা কালিমুল্লা ও সার্জেন্ট ইমরান সর্বাত্মক সহযোগিতা করেন।

নির্ধারিত সময়ের আগে পরীক্ষার্থী ও তার অভিভাবক নিরাপদে কেন্দ্রে পৌঁছায়। তারা ডেমরা ট্রাফিক পুলিশকে ধন্যবাদ জানায়।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি