,

এসএসসি পরীক্ষা শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস মহামারি ও বন্যার কারণে দুই দফা পিছিয়ে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে শুরু হওয়া পরীক্ষা শেষ হবে দুপুর ১টায়।

প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখের বেশি শিক্ষার্থী।

২ ঘণ্টার পরীক্ষায় প্রতিটি বিষয়ে নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য ২০ মিনিট এবং রচনামূলক প্রশ্নের জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট সময় থাকবে।

এ বছর মোট ২৯ হাজার ৫৯১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে।

লিখিত পরীক্ষা শেষ হবে ১ অক্টোবর। তারপর ব্যবহারিক পরীক্ষা।

দেশের রীতি অনুযায়ী এসএসসি পরীক্ষা শুরু হয় ফেব্রুয়ারিতে, কিন্তু করোনার প্রাদুর্ভাব তাতে বাধা হয়ে দাঁড়ায়।

এদিকে গত কয়েক দিন ধরে নিম্নচাপের প্রভাবে সারা দেশেই বৃষ্টিপাত হচ্ছে। অন্যদিকে রাজধানীতে খোঁড়াখুঁড়িসহ নানা কারণে যানজট মারাত্মক আকার ধারণ করেছে। তাই গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের পক্ষ থেকে পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বাড়ি থেকে বের হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

পরীক্ষা নিয়ে প্রশ্নপত্র ফাঁসের গুজবসহ যেকোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড