,

স্বর্ণের দাম কমলো

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে কমলো স্বর্ণের দাম। আজ বুধবার স্বর্ণের নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরি ভালো মানের স্বর্ণের দাম ১ হাজার ২৮৩ টাকা কমানো হয়েছে।

আজ বুধবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামীকাল বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হবে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হ‌য়ে‌ছে।

নতুন দাম অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ২৮৩ টাকা কমিয়ে ৮৩ হাজার ২৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। এ স্বর্ণ ৮৪ হাজার ৫৬৪ টাকায় বিক্রি হচ্ছিল।

এ ছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ২২৫ টাকা কমে ৭৯ হাজার ৪৯০ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের দাম কমানো হয়েছে ১ হাজার ৫০ টাকা, এখন বিক্রি হবে ৬৮ হাজার ১১৮ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ৯৩৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫৬ হাজার ৪৫৪ টাকায়।

স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা।

এর আগে গত শনিবার স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস, যা রোববার থেকে কার্যকর হয়। এটি স্বর্ণের দামে অতীতের সব রেকর্ড ভাঙে। আজ বুধবার পর্যন্ত ওই দামেই স্বর্ণ বেচাকেনা হয়েছে।

আজ পর্যন্ত ভালো মানের দাম ছিল ৮৪ হাজার ৫৬৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ষ ৮০ হাজার ৭১৫ টাকা করা, ১৮ ক্যারেট ৬৯ হাজার ১৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ৫৭ হাজার ৩৮৭ টাকা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড