বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাজারভিত্তিক করবে সরকার : অর্থমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাজারভিত্তিক করার পরিকল্পনা নিয়েছে সরকার। বাজারের চাহিদা সরবরাহের ভিত্তিতে ডলারসহ অন্যান্য বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারিত হবে। তবে ব্যাংক ঋণ ও আমানতের সুদহারে যে সীমা আরোপ করা আছে, তা আপাতত তোলার কথা ভাবছে না সরকার।

বুধবার দুপুরে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাকিদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মুস্তফা কামাল বলেন, বিনিময় হার নির্ভর করবে বাজারের চাহিদা সরবরাহের ওপর। অন্যান্য উদীয়মান অর্থনীতির দেশে যেভাবে বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা হয়, বাংলাদেশেও একইভাবে হবে। তবে ব্যাংক ঋণ ও আমানতের সুদহারে যে সীমা আরোপ করা আছে, সেটা আপাতত তুলে নেওয়ার পরিকল্পনা নেই। কারণ বাংলাদেশে সুদহারের মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কঠিন। এজন্য সরকার আর্থিক ও মুদ্রানীতির মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফলে ঋণ ও আমানতের সুদহারে যে সীমা আরোপ করা আছে, তা চলতে থাকবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈদেশিক মুদ্রার মজুত কমার আশঙ্কা আমি করছি না। কারণ সম্প্রতি রপ্তানি আয় বাড়ছে। কমছে আমদানি ব্যয়। অন্যদিকে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। প্রতি মাসে গড়ে ২০০ কোটি ডলার করে আসছে। ফলে বৈদেশিক মুদ্রার মজুত কমার পরিবর্তে আগামীতে বাড়বে। শিগগিরই আগের মতো ৪৮ বিলিয়ন ডলারে যেতে পারে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।

তিনি বলেন, রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির আলোচনা চলছে। আলোচনা চূড়ান্ত হলে বাংলাদেশি টাকা ও রাশিয়ান মুদ্রা রুবল সোয়াপ করে আমদানি করা জ্বালানি তেলের মূল্য পরিশোধের চেষ্টা করা হবে।

এদিকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি খাদ্য মন্ত্রণালয়কে নয় লাখ টন চাল কেনার নীতিগত অনুমোদন দিয়েছে।

এছাড়া সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি কৃষি মন্ত্রণালয়ের ৯০ হাজার টন সার কেনার প্রস্তাব, বাণিজ্য মন্ত্রণালয়ের দুই কোটি ২৫ লাখ লিটার সয়াবিন তেল এবং ১৫ হাজার টন মসুর ডাল কেনা এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সেল ডাটা কন্ট্রোলার মেশিন কেনার প্রস্তাবসহ মোট ১৬টি প্রস্তাব অনুমোদন করেছে।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু