,

ফের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে আবারও নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সবশেষ ঘোষিত সাপ্তাহিক হালনাগাদে প্রায় এক বছর পর শীর্ষে উঠে এলেন সাকিব।

গত সপ্তাহে র‌্যাংকিংয়ে ২৫২ রেটিং নিয়ে শীর্ষে ছিলেন আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবি। এশিয়া কাপে তার বাজে পারফরম্যান্সের কারণেই শীর্ষস্থান ফিরে পেলেন সাকিব।

সদ্য শেষ হওয়া এশিয়া কাপে ৫ ম্যাচে ৪ ইনিংসে ব্যাট হাতে মাত্র ১৬ রান করেন নবি। আর বল হাতে নিয়েছেন ৩ উইকেট। এমন পারফরম্যান্স তার ৬ রেটিং পয়েন্ট কমেছে। ২৪৬ পয়েন্ট নিয়ে নেমে গেছেন তালিকার দুই নম্বরে।

এশিয়া কাপে ২ ম্যাচে ব্যাট হাতে ৩৫ রানের পাশাপাশি বল হাতে সাকিব নিয়েছেন ১ উইকেট। এর আগের প্রকাশিত র‌্যাংকিংয়ে ২৪৮ রেটিং ছিল সাকিবের। নবির ৬ পয়েন্ট কমায় ২৪৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে উঠেছেন সাকিব।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯