বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসা জাতীয় পর্যায়ে ১৯তম

news-image

কসবা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরের আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসা এবারের দাখিল পরীক্ষায় বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের সেরা ২০এর তালিকায় ১৯তম স্থান অর্জন করেছে। সর্বমোট ৫৯জন পরীক্ষার্থীর মধ্যে এ প্লাস ২৭জন, এ ২৮জন এবং এ মাইনাস ৪জন পেয়ে শতভাগ উত্তীর্ণ হয়েছে। অন্যান্য পরীক্ষাগুলোতেও কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে আসছে। মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. গোলাম সারোয়ার সাঈদী বলেন; মাদরাসাটি উপমহাদেশ খ্যাত আলেমে দ্বীন আল্লামা হযরত মাওলানা আবু সাঈদ আসগর আহমাদ আল-কাদেরী (র.) দ্বীন প্রচারের লক্ষ্যে ১৯৩৭ সালে প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ গোলাম হাক্কানী পীর সাহেব (র.)এর একান্ত প্রচেষ্টায় কামিল স্তরে উন্নীত হয়। শিক্ষার সুষ্ঠু ও মনোরম পরিবেশে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকগণের নিবিড় তত্ত্বাবধানে শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায়ে এ সফলতা অর্জন সম্ভব হয়। এজন্য আমরা মহান আল্লাহর শোকরিয়া জ্ঞাপন করি।
 

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা