,

কারাগারে ছেলেকে গাঁজা দিতে এসে বাবা আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ছেলেকে গাঁজা দিতে এসে আটক হয়েছেন গোলাম আক্তার (৫৪) নামে এক ব্যক্তি। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে কারাগারে প্রবেশের সময় তাকে আটক করা হয়।

আটক গোলাম আক্তার কুমিল্লার মুরাদনগর থানার পীরকাশিমপুর গ্রামের বাসিন্দা। তার ছেলে নুরুল হক কাশিমপুর কারাগারে বন্দী।

কারা সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে ছেলের সঙ্গে দেখা করতে আসেন গোলাম আক্তার। এ সময় তার হাতে একটি খাবারের ব্যাগ ছিল। কারাগারের প্রধান ফটকে আরপি চেকপোস্টে গেলে তাকে তল্লাশি করা হয়। চেকপোস্টে কর্মরত কারারক্ষী ওই ব্যক্তিকে তল্লাশি করেন। এ সময় তার কাছ থেকে ৫ গ্রাম গাঁজা, ১০ গ্রাম টোব্যাকো তামাক মিক্সার, একটি কলকি ও একটি কাঁচি উদ্ধার করা হয়। পরে বিষয়টি কোনাবাড়ী থানার পুলিশকে জানানো হয়।

কোনাবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) শাখাওয়াত ইমতিয়াজ বলেন, কাশিমপুর কারাগারে ছেলের সঙ্গে দেখা করতে গিয়ে এক ব্যক্তি আটক হয়েছেন। তার কাছ থেকে মাদক উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ছেলের জন্য মাদক আনার বিষয়টি স্বীকার করেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির