,

‘ক্রিমিয়া ছাড়ছে রুশ বাহিনী’

news-image

অনলাইন ডেস্ক : ক্রিমিয়া ছাড়ছেন রুশ বাহিনী। ইউক্রেনের গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইউক্রেনের ইংরেজি ভাষার সংবাদমাধ্যম কিয়েভ ইন্ডিপেনডেন্ট। আজ মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

২০১৪ সালে রুশ বাহিনী ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলটি দখল করে নেয়।
ইউক্রেনের প্রধান গোয়েন্দা অধিদপ্তর এক টুইট বার্তায় বলেছে, রাশিয়ান দখলদাররা তাদের পরিবারসহ ক্রিমিয়া ছাড়তে শুরু করেছে। এটি রাশিয়ার প্রক্সি, গোয়েন্দা কর্মকর্তা এবং সামরিক কমান্ডাদের জরুরি অপসারণ চলছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার বাহিনীর এমন পরিস্থিতি হলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য এটি হবে আরেক বিশাল ধাক্কা।

গত বেশ কয়েকদিন থেকে ইউক্রেন বাহিনীর তীব্র পাল্টা আক্রমণে রুশ বাহিনীর পিছু হটার খবর আসছে। এছাড়া যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ইউক্রনের বাহিনীর সাফল্যের খবর দাবি করা হয়েছে।

এমনকি রুশ বাহিনীর পিছু হটা নিয়ে বেজায় চটেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র নামে পরিচিত চেচেন নেতা রমজান কাদিরভ। তিনি রুশ বাহিনীর কর্মক্ষমতা নিয়ে সমালোচনা করেন।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রুশ বাহিনীর দখলে থাকা ৬ হাজার কিলোমিটার অঞ্চল পুনরুদ্ধার করেছে দেশটির সেনারা।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না