,

ভারতকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : অবশেষে ১১ বারের চেষ্টায় ভারতকে হারাতে পারলো বাংলাদেশ নারী দল। সাফ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে লাল-সবুজের মেয়েরা। সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান।

নেপালের দশরথ স্টেডিয়ামে ম্যাচের ১২ মিনিটে সিরাত জাহান স্বপ্নার গোলে বাংলাদেশ লিড নেয়। মিডফিল্ড থেকে অধিনায়ক সাবিনা খাতুনের থ্রুতে ভারতের গোলরক্ষককে পরাস্ত করেন স্বপ্না। ১০ মিনিট বাদেই বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে। এবার গোল করেন কৃষ্ণা রাণী সরকার।

বিরতির পর ৫৩ মিনিটে স্বপ্না তার জোড়া গোল পূর্ণ করেন। তাতে বাংলাদেশ এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ার পাশাপাশি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।

এর আগে সাবিনার জোড়া গোলে গ্রুপপর্বের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এরপর সাবিনার হ্যাটট্রিকে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল লাল-সবুজের জার্সিধারীরা।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না