,

মাহির মা হওয়ার খবরে পরী বললেন, ‘দল ভারী হয়ে গেল’

news-image

বিনোদন প্রতিবেদক : গত বছর ১৩ সেপ্টেম্বর প্রথম প্রহরে বিয়ের খবর প্রকাশ্যে আনেন সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। বিয়ের ঠিক এক বছর হওয়ার আগ মূহুর্তে (১২ সেপ্টেম্বর রাত ১০টার দিকে) মা হওয়ার এ খবর জানান মাহি।

অগ্নি’খ্যাত এই চিত্রনায়িকা বলেন, ‘আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিনরাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর-যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ, আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি, ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

মাহির মা হতে যাওয়ার খবরে তাকে শুভেচ্ছা জানাচ্ছে তার ভক্ত-অনুরাগী থেকে শুরু করে তারকারাও। শোবিজের বহু তারকা তাকে শুভকামনা জানিয়ে লিখেছেন দু’চার কথাও। মাহির অন্তঃসত্ত্বা হওয়ার খবরে উচ্ছ্বসিত নায়িকা পরীমনিও।

মাহিকে শুভেচ্ছা জানিয়ে পরী লিখেছেন, ‘অভিনন্দন, মাহিয়া মাহি সরকার। দল ভারী হয়ে গেল আমাদের, লা লা লা। বাজি ফাটাব, শুধু বাজি। অনেক দোয়া, অনেক ভালোবাসা।’

উল্লেখ্য, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহি৷ এর আগে ২০১৬ সালে ভালোবেসে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেন মাহি। সেই সংসার পাঁচ বছরের মাথায় ২০২১ সালে মে মাসে ভেঙে যায়।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির