,

সাগরে লঘুচাপ, বৃষ্টি থাকতে পারে কালও

news-image

নিজস্ব প্রতিবেদক : সাগরে সৃষ্ট স্থল নিম্নচাপ দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপের প্রভাবে আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল থেকেই ঢাকায় ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। আকাশ বেশির ভাগ সময় থাকবে মেঘলা।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, আগামীকালের পর বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে। দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল থাকবে।

রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত এবং নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে খেপুপাড়ায় ১১৬ মিলিমিটার। এছাড়া কক্সবাজারে ৮৭ ঢাকায় ৩২, চট্টগ্রামে ৫, রংপুরে ৩, রাজশাহীতে ৫৩, খুলনায় ২৩, সিলেটে ৩৮ এবং বরিশালে ২৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজ ভোর ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীতে ৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির