,

চার্জে দেওয়া মোবাইল বিস্ফোরণে ৮ মাসের শিশুর মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : ভারতে মোবাইল ফেটে আট মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশের বরেলি জেলায় সোমবার ঘটনাটি ঘটে বলে ভারতীয় গণমাধ্যমের খবর।

পুলিশ সূত্র জানায়, একটি সুইচবোর্ডে মোবাইলটি চার্জে বসিয়ে শিশুটির পাশে রেখেছিলেন তার মা। মাস ছয়েক আগে কেনা সেই কি-প্যাড ফোন চার্জে বসানোর সঙ্গে সঙ্গে ফেটে যায়। ঘটনার সময় আট মাসের শিশু নেহার ঘরে ছিলেন না মা কুসুম কাশ্যপ। বিকট শব্দ হতেই তার বড় মেয়ে নন্দিনী ভয়ে কেঁদে ফেলে। পাশের ঘর থেকে ছুটে আসেন মা। দেখেন ছোট মেয়ে রক্তাক্ত হয়ে পড়ে আছে। মুখের একটা অংশ পুড়ে গেছে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ কোনো অভিযোগ পায়নি বলে খবর।

তবে তাদের দাবি, মা-বাবা এবং পরিবারের অন্যান্যদের গাফিলতির কারণেই এমন দুর্ঘটনা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, মৃত শিশুর বাবা সুনীল কুমার কাশ্যপ শ্রমিকের কাজ করেন। যে বাড়িতে তারা থাকেন সেটি পুরোপুরি তৈরি হয়নি। সোলার এবং বড় ব্যাটারির প্লেট দিয়ে ঘরের আলো জ্বালা থেকে মোবাইল চার্জ করতেন সবাই। এর ফলেই এমন দুর্ঘটনা বলে জানিয়েছে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না