সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

৬ হাজার বর্গকিলোমিটার এলাকা পুনরুদ্ধারের দাবি জেলেনস্কির

news-image

অনলাইন ডেস্ক : রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরুর পর উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে ইউক্রেনের সামরিক বাহিনী বলে দাবি করেছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি দাবি করেন, চলতি মাসে পাল্টা আক্রমণে রাশিয়ার কাছ থেকে ছয় হাজার বর্গকিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে ইউক্রেনের সামরিক বাহিনী।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) কিয়েভের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে। প্রায় সাত মাস বয়সী যুদ্ধে মস্কোর এটি সবচেয়ে বড় পরাজয় বলে মনে করছেন পশ্চিমারা।

সোমবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, সেপ্টেম্বর শুরু থেকে আমাদের সেনারা পূর্ব ও দক্ষিণে ইউক্রেনের ৬ হাজার বর্গকিলোমিটার এলাকা মুক্ত করেছে এবং আরও এগিয়ে যাচ্ছে।

খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনেহুবভ বলেন, ইউক্রেনীয় সেনারা উত্তর-পূর্ব সীমান্ত মুক্ত করেছে। তারা অগ্রগতির অংশ হিসেবে অনেক রাশিয়ান সৈন্যকে বন্দী করেছে।

ইউক্রেনের সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেন, রাশিয়ান সেনারা পরিস্থিতি বুঝতে পেরে ব্যাপকভাবে আত্মসমর্পণ করছে। ইউক্রেনের প্রেসিডেন্টের একজন উপদেষ্টা বলেছেন, এত বেশি যুদ্ধবন্দী যে তাদের থাকার জন্য দেশটির স্থান ফুরিয়ে যাচ্ছে।

ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা পূর্ব ইউক্রেনের কুপিয়ানস্ক শহরে প্রবেশ করেছে। রুশ বাহিনী আক্রমণ শুরুর পর কয়েক মাস ধরে এটি তাদের অন্যতম মূল সরবরাহ কেন্দ্র ছিল। কিয়েভ দেশের উত্তর ও দক্ষিণে যুদ্ধক্ষেত্রে সাফল্যের কথাও জানিয়েছে।

ইউক্রেনের বিশেষ বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, তাদের কর্মকর্তাদের কুপিয়ানস্কে দেখা গেছে। স্বয়ংক্রিয় অস্ত্র বহনকারী সেনাদের একটি সাঁজোয়া যানের চারপাশে জড়ো হতে দেখা গেছে।

 

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান