,

কেন্দ্রীয় ব্যাংক ডলারের দর আরও বাড়াল

news-image

নিজস্ব প্রতিবেদক : ডলারের দর আরও এক টাকা বাড়িয়ে ৯৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার এরকম দরে কয়েকটি ব্যাংকের কাছে ৬ কোটি ৫০ লাখ ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ নিয়ে চলতি বছরের শুরুর তুলনায় প্রতি ডলারে বাড়ল ১০ টাকা ২০ পয়সা।

ব্যাংকগুলো ১০৮ টাকায় প্রবাসী আয় ও ৯৯ টাকায় রপ্তানি বিল নগদায়নের সিদ্ধান্ত নেওয়ার পর দিন দর বাড়ানো হলো। সোমবার প্রবাসী ও রপ্তানিকারক থেকে নির্ধারিত দরে ডলার পেয়েছে ব্যাংকগুলো। প্রতিটি ব্যাংকের সোমবারের ডলার কেনার গড় দরের ভিত্তিতে আজ মঙ্গলবার থেকে এলসি নিষ্পত্তি শুরু হবে বলে জানা গেছে।

বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল করতে আমদানি ব্যয় কমানোর বিভিন্ন উদ্যোগের পাশাপাশি রিজার্ভ থেকে প্রচুর ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার কয়েকটি ব্যাংকের কাছে ৬ কোটি ৫০ লাখ ডলার বিক্রির পর চলতি অর্থবছরে মোট বিক্রি গিয়ে ঠেকেছে ২৮৩ কোটি ৪৫ লাখ ডলার।

গত অর্থবছর বিক্রি করা হয় ৭৬২ কোটি ১৭ লাখ ডলার। এভাবে ডলার বিক্রির ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গত বৃহস্পতিবার ৩৭ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলারে নেমেছে। গত বছরের আগস্টে যেখানে রিজার্ভ উঠেছিল সর্বোচ্চ ৪৮ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলার।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির