,

মা হচ্ছেন চিত্রনায়িকা মাহি

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। মা হতে যাচ্ছেন তিনি৷ আজ সোমবার নিজেই এই তথ্য জানিয়েছেন মাহি।

মা হওয়ার খবর জানিয়ে মাহিয়া মাহি বলেন, ‘আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিন-রাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর-যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি, ইনশাআল্লাহ।’

ভক্ত-অনুরাগীসহ সবার কাছে দোয়া চেয়ে জনপ্রিয় এ চিত্রনায়িকা বলেন, ‘সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

গত বছর ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব‍্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহি৷ বিয়ের ঠিক এক বছর পর মা হওয়ার খবর দিলেন এ নায়িকা।

তার আগে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ২০১৬ সালে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি। গত বছর তাদের বিবাহ-বিচ্ছেদ হয়। এ ঘরে কোনো সন্তান নেই মাহির।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না