,

ছাত্রলীগের তদন্ত কমিটিতে বিতর্কিত নেতা বিদ্যুৎ

news-image

কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও কাজী নজরুল ইসলাম হলের ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক বিতর্কিত নেতাকে নিয়ে গঠন করা হয়েছে ছাত্রলীগের তদন্ত কমিটি।

গতকাল শনিবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম মাজেদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তদন্ত কমিটিতে আছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসান বিদ্যুৎ, যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল হাসান রকি ও ইমতিয়াজ শাহরিয়ার।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৯ সালে ১০ এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয়ের কাঁঠাল তলায় নৃবিজ্ঞান বিভাগের ৮ম ব্যাচের এক ছাত্র এবং প্রত্নতত্ত্ব বিভাগের ১১ তম ব্যাচের এক ছাত্রীকে ডেকে নিয়ে যান মেহেদী হাসান বিদ্যুৎ ও যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব হাসান হিমেল। এক পর্যায়ে ছাত্রীকে উত্যক্ত করার চেষ্টা করলে ছাত্রীর সঙ্গে থাকা ছাত্রটি বাধা দেয়। পরে ছাত্রলীগের এই নেতা ক্ষুদ্ধ হয়ে ওই ছাত্রকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ উঠেছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগ নেতা বলেন, ‘শৃঙ্খলা বিনষ্টকারীকে বারবার কেনো তদন্ত কমিটিতে রাখা হচ্ছে তা আমি বুঝতে পারছি না। যার নামে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রয়েছে তাকে নিয়ে কীভাবে এরকম একটি ঘটনার তদন্ত কমিটি করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘হাসান বিদ্যুতের নামে যে অভিযোগ রয়েছে তার কোনো তথ্যপ্রমাণ নেই। তাই আমরা সাংগঠনিক সিদ্ধান্ত নিয়েছিলাম বর্তমানের ঘটনার সঙ্গে হাসান বিদ্যুতের কোনো সম্পৃক্ততা না থাকায় সিনিয়র হিসেবে তাকে তদন্ত কমিটিতে রাখা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির