বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে শাপলা কুড়াতে গিয়ে বজ্রপাতে ৩ শিশু-কিশোরের মৃত্যু

news-image

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার ধামারন গ্রামের বিলে শাপলা কুড়ানোর সময় বজ্রপাতে ৩ শিশু-কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হল- উপজেলার পশ্চিম ধামারণ গ্রামের মোমেন আলী বেপারীর ছেলে রবিউল হাসান (১৫), একই উপজেলার সোনারং গ্রামের কামালের ছেলে সাইফুল ইসলাম লামিম (১০) ও সোনারং গ্রামের সাইফুল মোল্লার মেয়ে সানজিদা আক্তার (৯)।

এ ছাড়া সিফাত (১৫) নামে অপর কিশোর আহত হয়। হতাহতরা মামাতো ও ফুপাতো ভাই-বোন।

টঙ্গীবাড়ি থানার ওসি রাজিব খান জানান, দক্ষিণ ধামারণ গ্রামের বিলে দুপুরে শাপলা কুড়াতে যায় ৪ শিশু-কিশোর। নৌকায় চড়ে শাপলা কুড়ানোর সময় আকস্মিক বজ্রপাতে ওই শিশু-কিশোরদের শরীর ঝলসে যায়।

এ সময় বিলে থাকা স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ৩ জনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। পরে সেখানকার জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রবিউল, লামিম ও সানজিদাকে মৃত ঘোষণা করেন।

আহত সিফাতকে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, শিশু-কিশোরদের মৃত্যুর খবরে স্বজনরা ছুটে আসেন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে।

নিহত রবিউলের বাবা মোমেন আলী বেপারী বলেন, আমি অন্যত্র কাজে ছিলাম। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসি। সেখানে দেখতে পাই আমার সন্তান ও ভাগনি মারা গেছে।

নিহত সানজিদার বাবা সাইফুল মোল্লা বলেন, ‘৪ ভাই-বোন মিলে বিলে শাপলা কুড়াতে যায়। বজ্রপাতে ওদের জীবন কেড়ে নিয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করছে : তথ্যমন্ত্রী

নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ইরানের সঙ্গে চুক্তির ১৪ দফা প্রকাশ করল যুক্তরাষ্ট্র

ঢাকার গুরুত্বপূর্ণ ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা

রিজার্ভ চুরিতে জড়িত ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান, বাংলাদেশের ১০ জন

গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক

প্রাথমিকে ‘ম্যাথ ল্যাব’ প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার: ববি হাজ্জাজ

সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন পেছাল ১২৭ বার

শ্রমবাজার, বাণিজ্য ও বিনিয়োগে অগ্রাধিকার

গ্যাস সংকটে আটকে দুই হাজার শিল্প আবেদন

ঢাকার বাতাস আজ মাঝারি মানের, শীর্ষে দিল্লি