,

আবারও মা হচ্ছেন ভিট তারকা হাসিন

news-image

বিনোদন প্রতিবেদক : আবারও মা হতে যাচ্ছেন ভিট তারকা হাসিন রওশন। শনিবার (১০ সেপ্টেম্বর) ফেসবুকে বেবিবাম্পের কয়েকটি ছবি প্রকাশ করে নিজেই খবরটি জানিয়েছেন।

আবারও অন্তঃসত্ত্বা হওয়ার অনুভূতি জানিয়ে ফেসবুক পোস্টে হাসিন লেখেন, ‘মা হওয়ার অনুভূতিটাই অন্যরকম। সেটা প্রথমবার হোক আর দ্বিতীয়বার কিংবা অসংখ্যবার। আলহামদুলিল্লাহ্। কীভাবে আট মাস পার হয়ে গেল টেরই পেলাম না। অপেক্ষার পালা আর মাত্র কয়টা দিন।’

২০১১ সালে ‘ভিট-চ্যানেল আই টপ মডেল’ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার মাধ্যমে শোবিজে আত্মপ্রকাশ করেন হাসিন রওশন। পরের পাঁচ বছরে নাটক, বিজ্ঞাপনচিত্র, মডেলিং সব মাধ্যমে নিয়মিত কাজ করেন তিনি।

হাসিন অভিনীত উল্লেখযোগ্য টিভি নাটকের মাঝে রয়েছে- তাহের শিপনের পরিচালনায় ‘আমাদের ছোট নদী, সকাল আহমেদের পরিচালনায় ‘সখা হে’, তন্ময় তানসেনের পরিচালনায় ‘নরম রোদের ওম’, রাজীবুল ইসলাম রাজীবের ‘নো ম্যানস ল্যান্ড’, দীপংকর দীপনের ‘গ্র্যান্ড মাস্টার’, জাহিদ হাসানের ‘উড়ামন’, এস এ হক অলিকের ‘সোনার সুতো’, কাফি বীরের ‘মেঘের ওপারে’।

২০১২ সালে ব্যবসায়ী মারুফুল ইসলামের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। বিয়ের পর কিছুদিন শোবিজে কাজ করলেও বর্তমানে স্বামী, সংসার ও নিজের ইন্টেরিয়র ফার্ম নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন। এর আগে ২০১৭ সালের ৩ ডিসেম্বর প্রথম সন্তানের মা হন হাসিন। ছেলের নাম রাখেন উযায়ের মাঈন। এ নামটি রাখেন তারই বান্ধবী তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির