,

আজ যুক্তরাজ্যের রাজা হচ্ছেন চার্লস

news-image

অনলাইন ডেস্ক : রানি দ্বিতীয় এলিজাবেথের জেষ্ঠ্য সন্তান ও প্রিন্স চার্লসকে আনুষ্ঠানিকভাবে আজ দেশের রাজা ঘোষণা করা হবে। ব্রিটিশ রাজপরিবারের সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী প্রাসাদ সেইন্ট জেমস প্যালেসে এ সম্পর্কিত যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

গত বৃহস্পতিবার রাজধানী লন্ডনে ব্রিটিশ রাজপরিবারের প্রধান আবাসস্থল ও দপ্তর বাকিংহাম প্যালেস থেকে দেওয়া এক বিৃবতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, নতুন রাজা নিয়োগ সংক্রান্ত রাজকীয় পরিষদের (অ্যাকসেশন কাউন্সিল) তত্ত্বাবধানে পরিচালিত হবে যাবতীয় আনুষ্ঠানিকতা। আজ স্থানীয় সময় ৯টায় রাজপরিবারের সব সদস্যে ও সংশ্লিষ্ট অন্যান্যদের উপস্থিতিতে প্রিন্স চার্লসকে দেশের নতুন রাজা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। এ সময় স্কটল্যান্ডের চার্চের নিরাপত্তা রক্ষা সম্পর্কিত একটি শপথে স্বাক্ষর করতে হবে তাকে।

এক ঘণ্টার এই আনুষ্ঠানিকতা শেষে ১০টায় সেইন্ট জেমস প্রাসাদের ফ্রেইরি কোর্ট বারান্দা থেকে জনগণের উদ্দেশে নতুন রাজার সিংহাসনের আরোহনের ব্যাপারটি ঘোষণা করা হবে। একই সময়ে লন্ডন ও যুক্তরাজ্যের সব এলকায়ও দেওয়া হবে সেই ঘোষণা।

যুক্তরাজ্যের রাজপরিবারের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় সিংহাসনে ছিলেন রানি এলিজাবেথ আলেক্সান্দ্রা মেরি উইন্ডসর। গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। দ্বিতীয় এলিজাবেথ হিসেবে পরিচিতি পাওয়া এই রানি ১৯৫২ সালে মাত্র ২৫ বছর বয়সে সিংহাসনে আরোহন করেছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির