,

মালয়েশিয়ায় কর্মী পাঠানো সবার জন্য উন্মুক্ত হোক

news-image

নিজস্ব প্রতিবেদক : লাইসেন্স যার ব্যবসা তার’- এই নীতির ওপর ভিত্তি করে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কাজ সবার জন্য উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বায়রা সম্মিলিত ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক মোহা. নূর আলী। একই সঙ্গে যারা নতুন করে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কাজ পাবেন, তাদের সবার মাঝে কাজ বিলিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। লিবিয়ায় জনশক্তি রপ্তারি সিন্ডিকেট বন্ধের আহ্বানও জানিয়েছেন বায়রার দুবারের এই সভাপতি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ’ (বায়রা) ভবনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব আহ্বান জানান। বায়রার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্বগ্রহণ উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

মোহা. নূর আলী বলেন, ভেদাভেদ ভুলে বিজয়ী এবং বিজিত সবাইকে আগামীর বায়রা গড়তে একযোগে কাজ করতে হবে। নির্বাচিত এই কমিটিকে কেউ যেন পকেট বা দলীয় কমিটি বলতে না পারে, সে ব্যাপারে সচেষ্ট থাকতে হবে।

সবাইকে টিমওয়ার্ক হিসেবে কাজ করতে হবে। নির্বাচিত কমিটি থাকলে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেট হতে পারত না বলেও মনে করেন তিনি।

বক্তব্যের শুরুতে তিনি বিজিত দুই প্যানেলপ্রধানকে ধন্যবাদ জানান। তিনি বলেন, তারা নির্বাচনে আসায় দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্ভব হয়েছে।

নবনির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ আবুল বাসার ও মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন সরকার নিযুক্ত প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ দাউদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়রার সচিব (প্রশাসন) মুহাম্মাদ মাকসুদুর রহমান।

বায়রার নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আবুল বাসার বলেন, ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করেছেন, এ জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ভোটের মাঠে যে প্রতিজ্ঞা করেছি, তা পালন করার চেষ্টা করব। মর্যাদাপূর্ণ সদস্যবান্ধব বায়রা গড়ে তুলব। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বায়রার সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরীও বক্তব্য রাখেন। এর আগে বায়রার সচিব (প্রশাসন) মুহাম্মাদ মাকসুদুর রহমানের নেতৃত্বে বায়রার কর্মকর্তা-কর্মচারীরা নবনির্বাচিত কমিটির সদস্যদের বরণ করে নেন।

নূর আলীকে প্রধান করে নতুন উপদেষ্টা কমিটি

ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলীকে প্রধান করে ২০২২-২৪ মেয়াদে বায়রার নতুন উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- সাবেক সংসদ সদস্য ও বায়রার সাবেক সভাপতি এমএএইচ সেলিম, প্রান্তিক ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক ও বায়রার সাবেক সভাপতি মো. গোলাম মুস্তাফা; সংসদ সদস্য এবং পার্লামেন্টারিয়ান ককাস অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, বায়রার সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা, আরএমএমআরইউয়ের চেয়ারপারসন ড. তাসনিম সিদ্দিক এবং এফবিসিসিআই প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না