,

৮ মাসে আত্মহত্যা ৩৬৪ শিক্ষার্থীর, অধিকাংশই স্কুলের

news-image

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৩৬৪ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আঁচল ফাউন্ডেশনের জরিপের এ তথ্য উঠে এসেছে। আজ শুক্রবার সকালে ভার্চ্যুয়ালি আয়োজিত এক সম্মেলেনে এ তথ্য প্রকাশ করে আঁচল ফাউন্ডেশন।

সংবাদ সম্মেলনে আঁচল ফাউন্ডেশন জানায়, ১৫০টি জাতীয় ও স্থানীয় পত্রিকার তথ্য থেকে এ জরিপ করেছে সংগঠনটি। ২০২১ সালে ১০১ শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানা তারা।

এতে বলা হয়, আত্মহত্যার হার স্কুলশিক্ষার্থীদের মধ্যে বেশি। আত্মহত্যাকারী ৩৬৪ জনের মধ্যে ১৯৪ জনই স্কুলশিক্ষার্থী।

জরিপে দেখা যায়, প্রতি মাসে গড়ে ৪৫ জনের বেশি শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বয়স হিসেবে আত্মহত্যার হার সবচেয়ে বেশি ১৪-১৬ বছর বয়সীদের মধ্যে। এই বযসী মোট ১৬০ জন আত্মহত্যা করেছে। ৭ বছরের এক শিক্ষার্থীও আত্মহত্যা করেছে।

জরিপে বলা হয়, গত ৮ মাসে ৪৪ জন মাদ্রাসাশিক্ষার্থী আত্মহত্যা করেছে। আত্মহত্যার হার ঢাকা বিভাগে বেশি।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না