,

সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় বাংলাদেশের আজিজ খান

news-image

অনলাইন ডেস্ক : সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফোর্বস। এই তালিকায় আবারও জায়গা করে নিলেন বাংলাদেশের সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। দেশটির শীর্ষ ধনীদের তালিকায় এবার ৪২তম অবস্থানে রয়েছেন তিনি। গতকাল বুধবার এ তালিকা প্রকাশ করে ফোর্বস।

ফোর্বসের তথ্য অনুযায়ী, আজিজ খানের মোট সম্পদের পরিমাণ ১০০ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকা। ২০২১ সালে আজিজ খানের সম্পদের পরিমাণ ছিল ৯৯ কোটি মার্কিন ডলার।

সামিট গ্রুপের বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিকস, অবকাঠামো খাতের ব্যবসা আছে। গ্রুপের চেয়ারম্যান আজিজ খান এক যুগেরও বেশি সময় ধরে স্থায়ীভাবে সিঙ্গাপুরে বসবাস করছেন। সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় আজিজ খান নাম প্রথম স্থান পান ২০১৮ সালে। সে বছর তালিকায় তার অবস্থান ছিল ৩৪ নম্বরে।

আজিজ খানের তিন সন্তান। সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের দায়িত্বে রয়েছেন তার মেয়ে আয়েশা আজিজ খান। এ কোম্পানির অধীনেই বাংলাদেশে গ্রুপটির বিদ্যুৎখাতের ব্যবসা পরিচালিত হয়।

২০১৯ সালে জাপানি প্রতিষ্ঠান জেরার কাছে সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের ২২ শতাংশ শেয়ার ৩৩ কোটি মার্কিন ডলারে বিক্রি করা হয়। ফলে সে বছর আজিজ খানের সম্পদের পরিমাণ কমে ৮৫ কোটি ডলারে দাঁড়ায়। তবে পরবর্তী সময়ে তার সম্পদের পরিমাণ আবারও বাড়তে শুরু করে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির