,

ভিকির সঙ্গে প্রেম, প্রথমবারের মতো মুখ খুললেন ক্যাটরিনা

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের বর্তমান সময়ের অন্যতম আলোচিত জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। হঠাৎ করেই গত ডিসেম্বরে বিয়ে করে সবাইকে চমকে দেন এই জুটি। এদিকে, বিয়ের আগে ভিকি কৌশলের সঙ্গে তার প্রেমের বিষয়টি গোপনই রেখেছিলেন ক্যাটরিনা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, সম্প্রতি জনপ্রিয় টক শো ‘কফি উইথ করন’- এ প্রথমবারের মতো তাদের প্রেম নিয়ে কথা বলেছেন তিনি। ভিকির প্রেমে পড়ার কারণও জানিয়েছেন এই অভিনেত্রী।

ক্যাটরিনা বলেন, ‘ভিকির সম্পর্কে আমি বেশি কিছু জানতামও না। তার নাম শুনেছিলাম। তার সঙ্গে কখনো যোগাযোগ হয়নি। কিন্তু তারপর যখন দেখা হলো, সে আমার মন জয় করে নিল।’

ভিকির প্রতি দুর্বলতার কথা প্রথম নির্মাতা জয়া আখতারের কাছে জানিয়েছিলেন ক্যাটরিনা। কারণ, তার পার্টিতেই দুজনের ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল।

ক্যাটরিনার দাবি, ‘ভিকির সঙ্গে তার সম্পর্কের বিষয়টি অপ্রত্যাশিত ছিল। হঠাৎ করেই হয়েছে। তার ভাষায়, এটি সম্পূর্ণই ভাগ্যের লিখন। এমনটাই মনে করি। এক সময় কাকতালীয় অনেক কিছু ঘটেছে। সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছিল।’

কিছুদিন আগেই ‘কফি উইথ করন’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ভিকি কৌশল। সেই সময় ক্যাটরিনাকে বিয়ে প্রসঙ্গে প্রশ্ন করা হয়। জবাবে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমাখ্যাত এই তারকা জানান, তিনি কখনো ভাবেননি ক্যাটরিনার সঙ্গে তার বিয়ে হবে। এই অভিনেত্রীর মতো একজন জীবনসঙ্গী পেয়ে তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন।

ক্যাটরিনা কাইফকে এর পর সিদ্ধান্ত চতুর্বেদীর বিপরীতে ‘ফোন ভূত’ সিনেমাতে দেখা যাবে। সিনেমাতে অভিনয় করেছেন ঈশান খট্টরও। আগামী ৪ নভেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এ ছাড়াও বিজয় সেতুপতির বিপরীতে ‘মেরি ক্রিসমাস’ এবং সালমান খানের বিপরীতে ‘টাইগার ৩’ ছবিতে দেখা যাবে ক্যাটরিনাকে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির