,

পাবনায় একদল শিয়ালের আক্রমণে আহত ২৫

news-image

পাবনা প্রতিনিধি : পাবনার বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নে একদল শিয়ালের কামড়ে তিন গ্রামের অন্তত ২০ জন আহত হয়েছে। এর মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর।

বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত শিয়ালের দল তাণ্ডব চালিয়ে ভীতিকর অবস্থা সৃষ্টি করে বলে আক্রান্তরা জানিয়েছেন।

পরে গ্রামবাসীদের প্রতিরোধের মুখে শিয়ালের দল পালিয়ে গেলেও একটি শিয়াল আটক করে পিটিয়ে মেরে ফেলে গ্রামবাসী।

এলাকাবাসী, আক্রান্তদের পরিবার ও স্থানীয় পশু চিকিৎসক খায়রুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাটিয়াখড়া কবরস্থান থেকে একদল শিয়াল লোকালয়ে এসে প্রথমে বাটিয়াখড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে অবস্থান করা আব্দুল কাদের (৬০), লাল্টু (৫৫), ওয়াজেদকে (৩০) কামড়ে আহত করে।

পরে স্থানীয়রা তাড়া দিলে শিয়ালের দল ক্ষিপ্ত হয়ে বাড়ি বাড়ি গিয়ে আক্রমণ করে।

শিয়ালদের আক্রমণে আঞ্জুয়ারা খাতুন (৪২), জেসমিন (১৪), রঞ্জনা (২৫), নিলয় (৭), রাবেয়া (৯), রেহেনা (৪৫) রাজিয়াসহ ওই গ্রামের অন্তত ১৫ জন আহত হন।

পরে শিয়ালের দল পার্শ্ববর্তী রাকসা ও চকপাড়া গ্রামে হানা দিয়ে ওই দুই গ্রামে অন্তত ২০ জনকে আহত করে।

এ সময় চকপাড়া গ্রামের কালু মিয়া (৬০), সামছুল ইসলাম (৪০), আবু মুসাসহ (২৬) ১০ আহত হন।

আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।

বাটিয়াখড়া গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী আক্রান্ত রেহেনা খাতুন (৪৫) জানান, তিনি রাতে বাড়ির আঙিনায় অবস্থান করছিলেন। এ সময় লোডশেডিং চলছিল। অন্ধকারে শিয়ালের দল এসে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে ক্ষতস্থানে ৯টি সেলাই দিতে হয়েছে।

বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফাতেমা-তুজ জান্নাত বলেন, রাতের ঘটনায় এ পর্যন্ত দুই তিনজন এসে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন গ্রহণ করেছেন।

নতুন ভারেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ হোসেন জানান, শিয়ালের আক্রমণের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। আহতদের দ্রুত ভ্যাকসিন নিতে পরামর্শ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে বেশ কয়েকজন ভ্যাকসিন নিয়েছেন। তবে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিনের স্বল্পতা থাকায় বাকি রোগীদের পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না