,

মিরাজুলের হ্যাটট্রিকে মালদ্বীপকে উড়িয়ে সেমিতে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে মিরাজুল ইসলামের হ্যাটট্রিকে মালদ্বীপকে ৫-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ। অসাধারণ এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আসরটির সেমিফাইনালও নিশ্চিত করল পল স্মলির শিষ্যরা।

বুধবার কলম্বোর রেসকোর্স ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। যেখানে আগের ম্যাচে স্বাগতিক শ্রীলংকাকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল লাল-সবুজের দল।

এদিন ম্যাচের চতুর্থ মিনিটেই নাজমুল হুদা ফয়সালের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৩৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মুর্শেদ আলী।

বিরতির পর ৭৪ থেকে ৭৭, তিন মিনিটের মধ্যে দুই গোল করেন মিরাজুল। আর ম্যাচের যোগ করা সময়ে পূরণ করেন হ্যাটট্রিক। পরে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

আগামী সোমবার ফাইনালে যাওয়ার লড়াইয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপের মুখোমুখি হবে বাংলাদেশ।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না