,

মালদ্বীপকে বড় ব্যবধানে হারিয়ে সাবিনাদের শুরু

news-image

স্পোর্টস ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শুরুটা দারুণ হলো। সাবিনা খাতুনের জোড়া গোলে মালদ্বীপকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। দলের হয়ে আরও একটি গোল করেন মাসুরা পারভীন।

বুধবার নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে মালদ্বীপের মুখোমুখি হয় বাংলাদেশ।

ম্যাচের ৩২তম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। প্রায় ৪০ গজ দূর থেকে তীব্র শটে গোলটি করেন সাবিনা। ৩৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মাসুরা পারভীন। আর ৪০তম মালদ্বীপের গোলরক্ষক লিজার হাত ফসকে বেরিয়ে যাওয়া বলে সাবিনা গোল করতে ভুল করেননি।

পাকিস্তানের বিপক্ষে আগামী ১০ সেপ্টেম্বর গ্রুপের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির