শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর বিষ খাওয়া দেখে কেড়ে নিয়ে খেলেন স্ত্রীও

news-image

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে একই বোতলের বিষপানে স্বামী ও স্ত্রী আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তারা হলেন উপজেলার বানুড়িয়া গ্রামের রিপন হোসেন (৩৫) ও তার স্ত্রী রিয়া বেগম (৩০)।

স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করেছেন। বর্তমানে স্বামী আশঙ্কামুক্ত হলেও স্ত্রীর অবস্থা সংকটাপন্ন। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বানুড়িয়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রতিবেশী সাজ্জাত হোসেন জানান, গত ১ বছর আগের রিয়ার সঙ্গে প্রেম করে বিয়ে করেন রিপন। কিন্তু রিয়ার পরিবার বিয়ে মেনে নেয়নি। এ নিয়ে মিন্টুর পরিবারে মনোমালিন্য চলছিল। এ ছাড়া সংসারে অভাবসহ নানা পারিবারিক কলহে আজ সকালে নিজ বাড়িতে স্ত্রীর সামনেই রিপন বিষপান করেন। এ সময় তার স্ত্রী ওই বিষের বোতলটি কেড়ে নিয়ে বোতলে থাকা বাকি বিষ খেয়ে ফেলেন। পরে স্বামী স্ত্রীর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এরপর তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক আব্দুর রহিম মোল্ল্যা জানান, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের