,

ভেজাল দুধ তৈরির জেলিসহ দুগ্ধপল্লির সভাপতি গ্রেপ্তার

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার জেয়াল গ্রামের প্রশান্ত কুমার ঘোষকে ৯৬৫ কেজি ভেজাল দুধ ও ৩৫০ কেজি জেলিসহ গ্রেপ্তার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রশান্ত ঘোষ দুগ্ধপল্লীর সভাপতির দায়িত্বে রয়েছেন।

সাতক্ষীরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান জানান, তালার জেয়াল গ্রামে অভিযান চালিয়ে ভেজাল দুধ তৈরির অভিযোগে প্রশান্ত ঘোষকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে তার বাড়ি থেকে জেলি মিশ্রিত ৯৬৫ কেজি দুধ ও ৩৫০ কেজি জেলি গাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দুধ দুইবার পরীক্ষা করে দেখা গেছে, তাতে আরটিফিশিয়াল গ্লুকোজ রয়েছে।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল কুদ্দুস তাকে ৫ লাখ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন। জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল কুদ্দুস জানান, ভেজাল দুধ তৈরির সরঞ্জাম ও ভেজাল দুধসহ প্রশান্ত কুমার ঘোষ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত দুধ পরীক্ষা-নিরীক্ষা করে জানা গেছে সেটাতে আর্টিফিশিয়াল গ্লুকোজ রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির