,

ফুটপাত থেকে এইডস রোগীর মরদেহ উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহবাগে ফুটপাত থেকে মিলন (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি এইডসে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে শিববাড়ি এলাকার রাসেল টাওয়ারের সামনের ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) জোবাইন ফেরদৌস বলেন, শিববাড়ি রাসেল টাওয়ারের সামনের ফুটপাত থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির এইচআইভি (এইডস) পজেটিভ ছিল। কেয়ার বাংলাদেশ থেকে নিয়মিত ওষুধ সেবন করতেন। অসুস্থ অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হাসপাতালে মো. রকি নামে এক ব্যক্তি জানান, মৃত মিলনের বাড়ি জামালপুর জেলায়। বাবা মৃত শাহাজাহান। তিনি দীর্ঘদিন ধরে এইডসে আক্রান্ত ছিলেন। রকি নিজেও এইডসে আক্রান্ত। তারা দুজন শিববাড়ি এলাকায় ফুটপাতে ঘুমাতেন। মিলন কাওরান বাজারে শ্রমিকের কাজ করতেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির