,

রোহিতের ফিফটিতে লংকানদের ১৭৪ রানের লক্ষ্য দিলো ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে শ্রীলংকার বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে রোহিত শর্মার হাফসেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৭৩ রান করেছে ভারত।

মঙ্গলবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামে দুদল। বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হয়। যেখানে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন লংকান অধিনায়ক দাসুন শানাকা।

প্রথমে ব্যাট করতে নামা ভারত ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথম উইকেট হারায়। লোকেশ রাহুলকে এলবি করেন মহেশ থিকশানা। এরপরের ওভারেই দিলশান মাদুশঙ্কার বলে শূন্য রানে বিরাট কোহলি বোল্ড হলে চাপে পড়ে ভারত।

তবে রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের ব্যাটে চাপ কাটিয়ে ওঠে ভারত। এই জুটি ৫৮ বলে ৯৭ রানের ঝড়ো পার্টনারশিপ গড়েন। অবশেষে এই জুটি ভাঙেন চামিকা করুনারন্তে। ঝড়ো ব্যাট করা ভারতীয় অধিনায়ক রোহিতকে ফেরান তিনি। ৪১ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় ৭২ রান করেন রোহিত। এরপর ২৯ বলে ৩৪ রান করা সূর্যকুমার যাদবকে ফেরান লংকান অধিনায়ক দাসুন শানাকা।

এরপর ভারত তাদের তিন পাওয়ার হিটারকে দ্রুতই হারায়। ১৩ বলে ১৭ করা হার্দিক পান্ডিয়া শানাকার দ্বিতীয় শিকারে পরিণত হন। আর মাদুশঙ্কা নিজের শেষ ওভারে দীপক হুডা ও ঋষভ পন্থকে ফেরান। শেষদিকে লংকান বোলাররা ম্যাচে ফিরলে রান দুশর কাছে যেতে পারেনি।

শ্রীলংকান বোলারদের মধ্যে মাদুশঙ্কা তিনটি উইকেট পান। এছাড়া করুনারত্নে ও শানাকা দুটি করে উইকেট দখল করেন।

এ ম্যাচটি ভারতের জন্য বাঁচা-মরার। কেননা সুপার ফোরে তারা পাকিস্তানের বিপক্ষে হেরে শুরু করেছিল। অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে জয় পায় শ্রীলংকা।

এ ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি শ্রীলংকা। তবে ভারতীয় দলে লেগস্পিনার রবি বিষ্ণোইর পরিবর্তে নেওয়া হয়েছে রবীচন্দ্রন অশ্বিন।

ভারত একাদশ: লোকেশ রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), দীপক হুডা, হার্দিক পান্ডিয়া, রবীচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, আরশদীপ সিং।

শ্রীলংকা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালঙ্কা, দানুশকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, মহেশ থিকশানা, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না