,

রং বেরঙ-এর জোকার নিয়ে মেতে আছে তারা : বাপ্পারাজ

news-image

বিনোদন ডেস্ক : একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজকে এখন আর পর্দায় দেখা যায়না বললেই চলে। নানাবিধ কারণে অভিনয় থেকে সরে গিয়েছেন। দেখা যায় না কোন চলচিচত্রের কোন অনুষ্ঠানেও। সম্প্রতি চলচিচত্রের বর্তমান অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন এ নায়ক।

এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘ইন্ডাস্ট্রি এখন সার্কাস এর ময়দান হয়ে গেছে। আর রং বেরঙ-এর জোকার নিয়ে মেতে আছে মানুষগুলো। যারা কথা বলতে পারে না, মিথ্যা বলেই চলেছে। আমাদের লোকগুলো তাতেই তালি বাজিয়ে মারহাবা মারহাবা করে চলেছে।’

অভিনেতা বাপ্পারাজকে সচরাচর চলচ্চিত্রের অনুষ্ঠানগুলোতে দেখা যায় না। সর্বশেষ চলচ্চিত্রশিল্পী সমিতির নির্বাচনে প্রার্থীও হয়েছিলেন, কিন্তু নির্বাচনী মাঠে ছিলেন না। সে সময় বাপ্পারাজ বলেছিলেন, আমি নির্বাচন করি না, আমাকে করানো হয়।

শুধু তা-ই নয়, তিনি যে প্যানেলের প্রার্থী ছিলেন সেই প্যানেলের সভাপতিকেও চাননি। অর্থাৎ মিশা সওদাগরকে সভাপতি হিসেবে চাননি। সে আশা পূরণ হয় অবশ্য তার।

নবনির্বাচিত শিল্পী সমিতির আয়োজিত ইফতার মাহফিলে দেখা গেছে বাপ্পারাজকে। ‘আম্মাজান’খ্যাত কিংবদন্তি অভিনেত্রী শবনমের সঙ্গে দেখা করেছেন বাপ্পারাজ। তারপর এক কোণে গিয়ে ইফতার সারেন। অনেক সময় ধরে নির্মাতা সাফি উদ্দিন সাফির সঙ্গে নানা বিষয়ে কথা বলেন।

১৯৮৪ সালে ‘চাপা ডাঙ্গার বৌ’ চলচ্চিত্রের মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়ান বাপ্পারাজ। তারপর, একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়ে গেছেন এ দেশের দর্শকদের।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না