,

কেরানীগঞ্জে দগ্ধ আরও ১ জনের মৃত্যু

news-image

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি কেরানীগঞ্জের মান্দাইলে একটি বাসায় গ্যাসের চুলার লাইন লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ইদুনী ওরফে পান্না বেগম (৫০) নামে আরও এক নারী মারা গেছেন। সোমবার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তার মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়াল।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল।

তিনি জানান, ওই নারীর শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে সোনিয়া ২৩ শতাংশ ও ইয়াছিন ২৮ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

গত মঙ্গলবার (৩০ আগস্ট) ভোর সাড় ৫টার দিকে কেরানীগঞ্জের জিনজিরা মান্দাইল মন্দিরের সামনের একটি বাসায় গ্যাসের চুলার লাইন লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ৬ জন দগ্ধ হন। ঘটনার দিন দুপুরে ৬০ শতাংশ দগ্ধ নিয়ে মারা যান মরিয়ম (৪)। পরে শুক্রবার (২ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে শাহাদত (২০) ও সন্ধ্যা সাড়ে ৬টায় মারা যান বেগম (৬০)।

নিহত শাহাদতের বন্ধু নাজমুল হাসান সাকিব জানান, দগ্ধরা ২ তলা বাসার নিচ তলায় থাকতেন। ভোরে আগুন আগুন বলে চিৎকার শুনে এলাকার লোকজন ওই বাসায় ছুটে যান। সেখানে ওই ৬ জনকে দগ্ধ অবস্থায় পান। পরে তাদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির