,

নৌকা বাইচ দেখতে গিয়ে নিখোঁজ সেই শিশুর লাশ উদ্ধার

news-image

রাজবাড়ী প্রতিনিধি : কুষ্টিয়া গড়াই নদীতে নৌকা বাইচ দেখতে গিয়ে নিখোঁজ হওয়ার তিনদিন পর ফাতেমা খাতুন (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার লাশ রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের নাদুরিয়া গড়াই নদীর ঘাট থেকে উদ্ধার করা হয়।

আজ সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে লাশটি উদ্ধার করে কুমারখালী থানা পুলিশ। নিখোঁজ শিশু কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা ইউনিয়নের রমজান আলীর মেয়ে।

গত শুক্রবার বিকালে কুষ্টিয়া শহরের ঘোটাইঘাট এলাকার গড়াই নদীতে নৌকা বাইচ দেখতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজ হয় ফাতেমা। অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছিল না তাকে। তিনদিন পর আজ পাংশার গড়াই নদীতে খুঁজে পাওয়া গেল তাকে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, সকাল সাড়ে ৯টার দিকে ৯৯৯ এ ফোন পেয়ে নাদুরিয়া ঘাট থেকে শিশুর লাশ পানিতে ভাসার খবর পান। পরে কুমারখালী থানা পুলিশকে জানানো হলে তারা এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না