,

১৬ বছর পর এলাকায় গিয়ে হামলার শিকার সাবেক এমপি

news-image

ইমরান হোসাইন পাথরঘাটা (বরগুনা) : ১৬ বছর পর নির্বাচনী এলাকায় গিয়ে হামলার শিকার হয়েছেন বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নুরুল ইসলাম মনি।

আজ রোববার বিকেলে পাথরঘাটার সিএমবি নামক এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা তার গাড়িবহরে হামলা চালায় বলে অভিযোগ করা হয়। তবে ছাত্রলীগ এ অভিযোগ অস্বীকার করেছে।

উপজেলা বিএনপি আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক বলেন, ‘তেল, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামবৃদ্ধির প্রতিবাদে সোমবার বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে অংশ নিতে সাবেক এমপি নুরুল ইসলাম মনি আজ পাথরঘাটা আসছিলেন। তিনি পাথরঘাটার সিএমবি এলাকায় পৌঁছালে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়। হামলায় বিএনপির অন্তত ৫০ নেতাকর্মী আহত হয়েছে। এ সময় বেশকিছু মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।’

পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়ালিদ মক্কী বলেন, ‘আমরা বিএনপির ওপর কোনো হামলা করিনি। তারা আমাদের ওপর হামলা করেছে। আমরা তা প্রতিহত করেছি।’

পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবির হোসেন বলেন, ‘সারাদেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে পাথরঘাটা উপজেলা ছাত্রলীগ সোমবার বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। ছাত্রলীগ নেতারা উপজেলার রায়হানপুর এলাকায় বিক্ষোভ সমাবেশের দাওয়াত দিতে গেলে বিএনপির নেতাকর্মীরা হামলা চালায়। এতে আমাদের ৮ কর্মী আহত হয়েছে।’

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, ‘দেশের দুটি বৃহত্তর দল একই দিন সমাবেশের ডাক দিয়েছে। দুটি দল আমাদের কাছে অনুমতি চেয়েছে। এখন পর্যন্ত আমরা অনুমতি দেইনি। তারপরও নির্দেশনা অমান্য করে কোনো দল সমাবেশ করলে শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ কঠোর হবে।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির