,

রাশিয়ার তেলের দাম বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নিল জি-৭

অনলাইন ডেস্ক : ইউক্রেন যুদ্ধে ব্যয় করার জন্য রাশিয়ার আর্থিক উৎস সীমিত করে দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। খবর আনাদোলুর।

জি-সেভেনভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীরা বলেছেন, রাশিয়ার অপরিশোধিত তেল ও তেলজাত পণ্যের সর্বোচ্চ দাম বেঁধে দেওয়ার ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে আসবে বলেও তারা আশা করছেন।

তবে দাম বেঁধে দিতে সম্মত হলেও ঠিক কত ডলারে এ দাম নির্ধারণ করা হবে তা এখনো চূড়ান্ত হয়নি।

রাশিয়া বলেছে, জি-৭ ঠিক করে দেওয়া এই দর যারা মেনে চলবে মস্কো তাদের কাছে তেল বিক্রি করবে না। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যেসব কোম্পানি তেলের দামের ক্ষেত্রে সীমারেখা চাপিয়ে দেবে তারা রাশিয়ার তেল পাবে না।

আমেরিকা, কানাডা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপানকে নিয়ে জি-৭ গোষ্ঠী গঠিত। শুক্রবার এসব দেশের অর্থমন্ত্রীরা এক ভার্চুয়াল বৈঠকে মিলিত হন।

তারা রাশিয়ার তেলের সর্বোচ্চ দাম ঠিক করতে একমত পোষণ করে বলেন, এর ফলে দেশটির বৈদেশিক মুদ্রা আয় কমে যাবে এবং এতে করে ইউক্রেন যুদ্ধে ব্যয় করার মতো বাজেট মস্কো পাবে না।

তবে রাশিয়ার দুই বৃহত্তম অংশীদার চীন ও ভারত জি-৭ এর এই সিদ্ধান্ত মানবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। এই দুই দেশ এর আগে রাশিয়ার ওপর পাশ্চাত্যের আরোপিত নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাশিয়ার তেল আগের মতোই কিনে যাচ্ছে।

গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযান শুরুর আগেই বিশ্ব বাজারে তেলের দাম বেড়ে যায়। ফলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করার কারণে দেশটির তেল বিক্রির পরিমাণ কমে গেলেও উচ্চমূল্যের কারণে মস্কোর বৈদেশিক আয় ঠিক থাকে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না