,

পুলিশ কর্মকর্তার বাড়ির ছাদে দেশীয় অস্ত্র

news-image

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক পুলিশ কর্মকর্তার বাড়ির ছাদ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে নগরকান্দা উপজেলার সদরবেরা গ্রামের মৃত রশিদ মাতুব্বরের ছেলে বাবুল মাতুব্বরের বাড়ির ছাদ থেকে এ সব অস্ত্র উদ্ধার করে পুলিশ।

বাবুল মাতুব্বর মাদারীপুরে ডিবি পুলিশের ওসি হিসেবে কর্মরত ছিলেন। তবে বর্তমানে ঢাকায় আছেন বলে জানা গেছে। উদ্ধার করা দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে ঢাল, কাতরা, সড়কি ও লাঠি।

বাবুল মাতুব্বর বলেন, ‘আমি বর্তমানে ঢাকায় কর্মরত আছি। আমি গ্রামে খুব কম যাই। আমার গ্রামের পরিবেশ ভালো না। কেউ আমাকে ফাঁসাতে বাড়ি ছাদে দেশীয় অস্ত্র রাখতে পারে।’

নগরকান্দা থানার ওসি (তদন্ত) বিকাশ মণ্ডল বলেন, ‘সদরবেরা এলাকায় গ্রাম্য দলাদলি ও আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এলাকায় মাঝে মধ্যে হামলা পাল্টাহামলার ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে এলাকার পরিবেশ শান্ত রাখতে আমরা অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করছি।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড