,

এবার কি ‘বিগ বস’ অতিথি নুসরাত? কবে যাচ্ছেন মুম্বাই

news-image

অনলাইন ডেস্ক : নুসরাত জাহান মানেই বিতর্ক। আর বিতর্কিত শো বললে প্রথমেই মনে আসে ‘বিগ বস’-এর কথা। এবার দুই বিতর্ক এক হতে চলেছে। পশ্চিমবঙ্গের প্রধান দৈনিক আনন্দবাজার পাঠকদের জানাচ্ছে হিন্দি ‘বিগ বস’ হাউসে প্রতিযোগী হিসাবে যোগ দিতে চলেছেন অভিনেত্রী নুসরাত জাহান।

আপাতত কথাবার্তা চলছে পারিশ্রমিক নিয়ে।

এ প্রসঙ্গে অভিনেত্রীর সঙ্গে আনন্দবাজারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি ‘হ্যাঁ’ বা ‘না’ কোনো উত্তরই দেননি। শুধু বলেছেন, ‘এ নিয়ে আমি এখনই কিছু বলতে চাই না।’

অন্যদিকে এই মুহূর্তে যশ দাশগুপ্তও পা বাড়িয়েছেন মায়ানগরীর দিকে। দিব্যা খোসলা কুমারের সঙ্গে জুটি বেঁধেছেন নতুন হিন্দি ছবিতে। শোনা যাচ্ছে, নুসরাত-ঘনিষ্ঠ আরো এক কলকাতার অভিনেত্রী অভিনয় করতে চলেছেন আলি ফজলের সঙ্গে। একের পর এক কলকাতার অভিনয়শিল্পীদের মুম্বাই পাড়ি কি তবে কলতাকার ছির জন্য অশনি সংকেত!

অভিনয়ের পাশাপাশি নুসরাত বসিরহাট কেন্দ্রের সাংসদও বটে। ‘বিগ বস’ হাউসে যাওয়া মানেই বেশ অনেক দিনের বিষয়। তখন নিজের সংসদীয় আসনের দায়িত্ব কে সামলাবে? আবার বাড়িতে রয়েছে ছোট্ট ঈশান। সব দিকটা কিভাবে সামলাবেন নুসরাত? সূত্র : আনন্দবাজার

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির