,

‘মিডিয়া কাভারেজ পেতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি’

news-image

নিজস্ব প্রতিবেদক : মিডিয়া কাভারেজ পেতে বিএনপি নিজেরাই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, পুলিশকে আপনি আক্রান্ত করবেন, পুলিশ কী নিজেকে রক্ষা করবে না? অবশ্যই রক্ষা করবে।

তিনি বলেন, তারা যখনই রাজপথে আসে, তখন আন্দোলন জমানোর জন্য, দৃষ্টি আকর্ষণের জন্য, মিডিয়া কাভারেজের জন্য নিজেরাই পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। যাতে পুলিশ তাদের ওপর চড়াও হয়।

সেতু মন্ত্রী বলেন, বিএনপি ২০১৩-১৪ সালের অগ্নিসন্ত্রাসের পুনরাবৃত্তি ঘটাতে চাচ্ছে। তারা জানে, নির্বাচন করে শেখ হাসিনা সরকারকে হটাতে পারবে না। তারা এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে যাচ্ছে। সরকার তাদের ওপর হামলা করছে, এমন অপবাদ দিচ্ছে।

তিনি আরও বলেন, বিএনপির এখন আরও কর্মী নেই, দুর্বৃত্ত হয়ে গেছে। যারা সন্ত্রাসী মামলার আসামি, তাদেরকে ধরতে যাওয়া কি পুলিশের অপরাধ? খারাপ কাজ যারা করবে, অপরাধ যারা করবে, তারা আওয়ামী লীগের হলেও ছাড় নেই। এ কথা প্রধানমন্ত্রীও বারবার বলেছেন। এ বিষয়ে তিনি শূন্য সহিষ্ণুতা নীতি অবলম্বন করেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না