,

জামিনে মুক্তি পেলেন সম্রাটের সহযোগী খালেদও

নিজস্ব প্রতিবেদক : জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটের পর এবার জামিনে মুক্তি পেয়েছেন যুবলীগের আরেক বহিষ্কৃত নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে তিনি হাসপাতাল ছেড়েছেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপার সুভাষ কুমার ঘোষ।

তিনি বলেন, খালিদ মাহমুদ ভূইয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে কারা হেফাজতে চিকিৎসাধীন ছিলেন। সন্ধ্যায় জামিনের কাগজপত্র কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়। ক্যাসিনোকাণ্ড ও চাঁদাবাজিসহ নানা অভিযোগে খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে সাতটি মামলা ছিল। সবকটি মামলায় জামিনের প্রেক্ষিতে তাকে কারা হেফাজত থেকে ছেড়ে দেওয়া হয়।

র‌্যাবের ক্যাসিনোবিরোধী অভিযানে ২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লা থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক ওরফে আরমান গ্রেফতার হয়। সেই অভিযানে রাজধানী থেকে খালেদ ও জি কে শামীমসহ মোট ১৩ জন গ্রেফতার হয়।

গত ২৭ আগস্ট জামিনে মুক্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কারা হেফাজতে চিকিৎসাধীন থাকা যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাট হাসপাতাল ছাড়েন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির