সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

খবর এলো মৌসুমীর ‘ভাঙন’র

news-image

বিনোদন প্রতিবেদক : প্রিয়দর্শিনী’খ্যাত অভিনেত্রী মৌসুমী। অভিনয় গুণে তিনি জয় করে নিয়েছেন দেশের মানুষের হৃদয়। অনেকদিন পর মৌসুমী ভক্তদের জন্য আসছে সুখবর। বড় পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। গতকাল বুধবার মৌসুমীর নতুন সিনেমা ‘ভাঙন’ আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে।

মির্জা শাখাওয়াত হোসেনের পরিচালনায় এতে ফেরি করে চুরি ফিতা বিক্রেতার চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। সরকারি অনুদানের এই সিনেমায় আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, সাবেরী আলম, প্রাণ রায়সহ অনেকে।

নির্মাতা মির্জা শাখাওয়াত হোসেন বলেন, ‘গতকাল আনকাট সেন্সর সনদ হাতে পেয়েছি। পাশাপাশি সেন্সর বোর্ডের সবাই ছবিটির প্রশংসা করেছে। তারা জানিয়েছে, এ ধরনের গল্পগুলো সমাজে আরও বেশি বেশি করে তুলে ধরা প্রয়োজন। বুকিং এজেন্ট থেকেও মৌসুমীর ছবিটি নিয়ে বেশ আগ্রহ দেখা যাচ্ছে। তাই আমরা যতদ্রুত সম্ভব ছবিটি মুক্তির চিন্তা ভাবনা করছি।’

তিনি জানান, চলতি বছরই সিনেমাটি মুক্তি পাবে। আর আজ (বৃহস্পতিবার) তারা সিনেমাটির শিডিউল বুকিং করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

‘ভাঙন’ মূলত ভাসমান মানুষদের জীবনের গল্প। এই শহরের সুবিধাবঞ্চিত বিশাল জনগোষ্ঠী অনেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। কেউ নদীর ভাঙনে ঘরহারা, কেউ সমাজে নানাভাবে বঞ্চিত হয়ে বাঁচার জন্য আশ্রয় নিয়েছেন এই শহরে। একসময় এসব মানুষ এক সারিতে জড়ো হন। তারা বসবাস শুরু করেন বস্তিতে। তাদের গল্পগুলোই তুলে ধরা হয়েছে এই সিনেমায়।

 

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান