,

সব শিক্ষাপ্রতিষ্ঠান ইন্টারনেটের আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী

news-image

গাজীপুর প্রতিনিধি : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আগামী বছরের মধ্যে সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ইন্টারনেটের আওতায় আনা হবে। ইতোমধ্যে শতভাগ বিদ্যুতায়িত হয়েছে। এখন শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ ইন্টারনেটের আওতায় আনা হবে।’

আজ বৃহস্পতিবার বিকেলে গাজীপূরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ১৯তম বর্ষপূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানেরর শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের নতুন শিক্ষাক্রমে শিক্ষাটা হবে আনন্দময়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হবে বিদ্যানিকেতন। সেখানে অভিজ্ঞতাভিত্তিক শিখন হবে, সক্রিয় শিখন হবে। আমরা এখন থিওরি মুখস্থ করব না। প্র্যাকটিক্যাল জিনিসগুলো শিখব। কি করে হয়, কেন হয়, কীভাবে হয় সেটা করে শিখব, সেটা মুখস্থ করার দরকার নাই। সেটা এমনিতেই মনে থাকবে।’

ডুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আবদুর রশীদ। এসময় ডুয়েটের বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির